স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার ‘কথিত মডেল’ মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে 

২৭ মার্চ ২০২৬, ০৫:০৮ PM
মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাস

মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাস © সংগৃহীত

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া সময়ে আটক মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসসহ দুই জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানো হয়েছে।

ঢাকার আশুলিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার মিষ্টি সুবাসের ২ দিন ও রফিকুল ইসলাম ওরফে দূর্জয়ের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

আজ শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এ আদেশ দেন। এর আগে, তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক মো. শহিদুজ্জামান প্রত্যেকের ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, ‘আসামিরা মামলার ঘটনা সংগঠন করেছে মর্মে বিশ্বস্ত সূত্রে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। আসামিরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে অবৈধ কার্যক্রম পরিচালনা করেছে মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে মামলার মূল রহস্য উদ্‌ঘাটনসহ হামলার ঘটনার সাথে জড়িত অপর অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা সংগ্রহসহ ঘটনার কাজে ইন্ধন দাতাদের নাম ঠিকানা সংগ্রহ করার জন্য আসামিদের পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।’ 

ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই বিশ্বজিৎ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন। এদিন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত এসব রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৬ মার্চ দুপুর ১ টা ১০ মিনিটে আশুলিয়া থানাধীন নবীনগর জাতীয় স্মৃতি সৌধের মূল বেদির সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২২ বা ২৫ জন নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, শেখ মুজিবুর রহমানের ছবির প্লেকার্ড ব্যবহার করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অবৈধ নির্বাচনের অবৈধ সরকার মানি না মানবো না, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান দেয়। দেড় টার দিকে দুজনকে আটক করে পুলিশ।  এ ঘটনায় আশুলিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬