আ.লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ, মেজরের স্ত্রী ৫ দিনের রিমান্ডে

০৭ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ০১:৫৫ AM
সুমাইয়া জাফরিন

সুমাইয়া জাফরিন © সংগৃহীত

আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ৫ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্র পক্ষে পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন। 

এর আগে, ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিসি (মিডিয়া) তালেবুর রহমান জানান, সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধরনের ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার অভিযুক্ত সুমাইয়া জাফরিনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়।

আওয়ামী লীগের কর্মীদের ‘প্রশিক্ষণ’ দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মকর্তা মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সেনাবাহিনী।

উল্লেখ্য, গত ৩১ জুলাই  আওয়ামী লীগের কর্মীদের ‘প্রশিক্ষণ’ দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মকর্তা মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়েছে।

২ কলেজছাত্রীকে ডেকে নিয়ে জুতাপেটা, ভিডিও ভাইরাল
  • ১৮ অক্টোবর ২০২৬
ভারতে মন্দিরে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১৫
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
  • ১৮ অক্টোবর ২০২৬
সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা কত শতাংশ বেড়েছে, জানালেন প্রধানমন…
  • ১৮ অক্টোবর ২০২৬
গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিকূলতার মধ্যেই টিউশনি করে প্রস্তুতি, শিক্ষার পর কৃষি ক্…
  • ১৮ অক্টোবর ২০২৬