টেকনাফে বনভূমিতে নির্মিত অবৈধ বাড়ি উচ্ছেদ করল বন বিভাগ

২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ PM
সংরক্ষিত জমিতে নির্মিত অবৈধ একটি সেমি-পাকা বাড়ি উচ্ছেদ

সংরক্ষিত জমিতে নির্মিত অবৈধ একটি সেমি-পাকা বাড়ি উচ্ছেদ © টিডিসি ফটো

কক্সবাজারের টেকনাফে বন বিভাগের সংরক্ষিত জমিতে নির্মিত অবৈধ একটি সেমি-পাকা বাড়ি উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় টেকনাফ রেঞ্জের মোচনী বিটে আদালতের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ আহমেদ। এসময় পুলিশসহ উখিয়া ও টেকনাফ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উচ্ছেদ করা বাড়িটি দমদমিয়া এলাকার বাসিন্দা রহমত উল্লাহ মাইকেলের বলে জানা গেছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, বনভূমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে রহমত উল্লাহ মাইকেলের বিরুদ্ধে ২০২৩-২৪ অর্থবছরে একটি পি.ও.আর মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তিনি আদালতে জামিন চাইলে অবৈধ স্থাপনা অপসারণের শর্তে জামিন প্রদান করা হয়। সেই নির্দেশনার আলোকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ আহমেদ বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী সরকারি বনভূমিতে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বনভূমি রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

ট্যাগ: বনবিভাগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬