‎জামায়াতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের এক সাবেক সভাপতি

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ AM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ AM
জামায়াতে ইসলামীতে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান

জামায়াতে ইসলামীতে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান © টিডিসি ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক উচ্চতর সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।

তার সঙ্গে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার প্রায় তিন শতাধিক নেতাকর্মীও জামায়াতে ইসলামীতে যোগ দেন।

‎গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে হবিগঞ্জ পৌর এলাকার অনন্তপুরে জেলা জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী মহসিন আহমদের নির্বাচনী কার্যালয়ে এক অনুষ্ঠানে তারা দল পরিবর্তন করে জামায়াতের যোগ দেন।

‎অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামী নেতারা বলেন, অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। তার নেতৃত্বে গণঅধিকার পরিষদ থেকে আগত নেতাকর্মীদের যোগদানের ফলে হবিগঞ্জে জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। আগামীর রাজনৈতিক কর্মসূচিতে এ যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা একমত পোষণ করেন।

নবযোগদানকারীদের পক্ষ থেকে জানানো হয়, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা ভবিষ্যতে দলের সব কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান ও দলবদলের প্রবণতা বেড়েছে। এতে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে।

আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে রাজধানীর একটি স্কুলের নাম
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে বোয়িং কেনার চুক্তি হতে পারে: …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লে ১০ হাজার কোটি লোকসান কমবে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
একাদশে শ্রেণিতে প্রথম ধাপে ভর্তি শেষ হচ্ছে আজ, ক্লাস শুরু ক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬