ভেঙে ফেলা বাবুই পাখির বাসা প্রতিস্থাপন করে দিল বনবিভাগ

৩১ জুলাই ২০২৫, ০৯:৫১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
ডিম ও ছানাসহ নষ্ট বাবুই পাখির বাসা

ডিম ও ছানাসহ নষ্ট বাবুই পাখির বাসা © টিডিসি

পটুয়াখালীর গলাচিপায় এক কৃষকের মাধ্যমে বিনষ্ট হওয়া ৩০ টি বাবুই পাখির বাসা এবং ২০ টি বাবুই পাখির ডিম প্রতিস্থাপন করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার উত্তর আমখোলা গ্রামের তাল গাছে এসব বাসা প্রতিস্থাপন করা হয়।

এসময় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের উপবন সংরক্ষক সফিকুল ইসলাম ও এনিমেল লাভারস অব পটুয়াখালীর সাপ ও বন্যপ্রাণী উদ্ধার কর্মী আসাদুল্লাহ হাসান মুসা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের উপ বন সংরক্ষক সফিকুল ইসলাম বলেন, বাসাগুলো ওই কৃষকের ধানক্ষেত সংলগ্ন তালগাছে বুননের কারণে তিনি বিনষ্ট করেছেন। তার পরিবার হতদরিদ্র হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে এবং বাসাগুলো প্রতিস্থাপন করা হয়েছে।

এর আগে গতকাল ওই গ্রামের কৃষক সিদ্দিক মোল্লা (৪০) এসব বাসা বিনষ্ট করেন।

উল্লেখ্য, গতমাসে ঝালকাঠিতে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার ঘটনা নিয়ে বেশ সমালোচনা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬