শিক্ষক মারধরের ঘটনায় অপরাধী গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

২৩ জুন ২০১৯, ০৯:১২ PM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটো

বাগেরহাটের শরণখোলায় শিক্ষককে মারধরের ঘটনায় দায়ীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে থেকে আসামীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহমেদ গাজী।

রোববার দুপুরে শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল, আরকেডিএস পাইলট বালিকা বিদ্যালয় ও শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশনেন।

জানা যায়, শনিবার সকালে উপজেলা সদরের আরকেডিএস পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক বখাটেরা এক ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় উপজেলার রাজৈর গ্রামের আ. লতিফ হাওলাদারের ছেলে মিলন হাওলাদার, খলিল হাওলাদারের ছেলে গোলাম রাব্বি, নাসির ফরাজীর ছেলে সুমন ফরাজী ও ইউসুফ মিয়ার ছেলে আবু মুসা ওই শিক্ষকের উপর চড়াও হয়ে তাকে মারধরে আহত করে।

এ ঘটনায় শনিবার রাতে আহত শিক্ষক বাদী হয়ে ওই চারজনকে আসামী করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন।

বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
close