ঈদের পোশাক কিনতে গিয়ে দেয়াল ধসে প্রাণ গেল কলেজ ছাত্রের

০৯ মার্চ ২০২৬, ০৮:৫৭ AM , আপডেট: ০৯ মার্চ ২০২৬, ০৮:৫৭ AM
দেয়াল ধসে কলেজ ছাত্রের মৃত্যু

দেয়াল ধসে কলেজ ছাত্রের মৃত্যু © সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে মায়ের সাথে ঈদের নতুন পোশাক কিনতে এসে নির্মাণাধীন দোকানের দেয়াল ধসে ফাহাদ হোসেন (১৭) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রবিবার (৮ মার্চ) দুপুরে রামগঞ্জ চৌরাস্তা সংলগ্ন আল মুনসুর ড্রাগ হাউজের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ৫ জন পথচারী গুরুতর আহত হয়েছেন।

নিহত ফাহাদ হোসেন রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামের আলমগীর হোসেন বকুলের ছেলে এবং তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন কাপড় কিনতে মায়ের সাথে রামগঞ্জ চৌরাস্তা এলাকায় এসেছিলেন ফাহাদ। কেনাকাটা শেষে তারা কাজী হোটেলের পাশের আল মুনসুর ড্রাগ হাউজের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় দোকানটির ওপরের অংশে সংস্কার বা নির্মাণকাজ চলছিল। হঠাৎ কোনো আগাম সতর্কতা ছাড়াই ওপরের একটি দেয়ালের বিশাল অংশ নিচে দাঁড়িয়ে থাকা মা-ছেলের ওপর ধসে পড়ে।

দেয়াল ধসে পড়লে ফাহাদসহ বেশ কয়েকজন ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অন্য পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। উৎসবে কেনাকাটা করতে এসে চোখের সামনে ছেলের এমন মৃত্যুতে মা নির্বাক হয়ে পড়েছেন এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে জনবহুল এলাকায় নির্মাণকাজে কোনো ধরনের সুরক্ষা বেষ্টনী বা নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই ঝুঁকি নিয়ে কাজ করার কারণে এই প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বিশ্বকাপে ম্যারাডোনার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি 
  • ১৪ জুলাই ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন অভিজ্ঞতা…
  • ১৪ জুলাই ২০২৬
পাঁচ দফা দাবিতে ফরিদপুর রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষ…
  • ১৪ জুলাই ২০২৬
নেশার টাকার জন্য বাবা-মাকে নিয়মিত মারধর, নিরুপায় হয়ে সন্তান…
  • ১৪ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্…
  • ১৪ জুলাই ২০২৬
ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence