বাড়ি দখলের জন্য মাকে ধরিয়ে দিতে চান তুরিন আফরোজ!

২০ জুন ২০১৯, ০৬:২১ PM

© সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ পৈত্রিক বাড়ি দখলের জন্য নিজের মাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার ‘হুমকি দিতেন’। এমনকি নিজের গানম্যান দিয়ে মাকে ভয়ও দেখিয়েছেন বলে জানা গেছে। বৃহস্প্রতিবার সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজের মা সামসুন নাহার তসলিম।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের (এলাআরএফ) কার্যালয়ে তুরিন আফরোজের মা সংবাদ সম্মেলন করেন। এ সময় তুরিন আফরোজের ছোট ভাই শাহনেওয়াজ শিশির উপস্থিত ছিলেন।

সামসুন নাহার তসলিম তার লিখিত বক্তব্যে বলেন, আজ ২ বছর ৩ মাস ১৯ দিন আমি আমার বাসার বাইরে। আমার স্বামী মারা যাওয়ার ১৮ দিন পরে তুরিন আমাকে বাসা থেকে বের করে দেয়। আমার দোষ তার (তুরিন আফরোজ) কিছু উচ্ছৃঙ্খল আচরণের প্রতিবাদ করা।

তুরিনের মা আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তিনি তো একজন মা। আমরা জানি, উনি অন্যায়-অবিচারকে প্রশ্রয় দেন না। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাই। আমার শরীর ভীষণ খারাপ। কিডনির ৬৫ শতাংশ অকেজো। ডায়াবেটিকস আছে। ওষুধ কেনার পয়সা বাড়িভাড়া থেকে পেতাম সেটাও তুরিন আফরোজ কেড়ে নিয়েছে। দেশে থাকার জায়গা নেই এখানে.. সেখানে থেকে বেড়াই।

সামসুন নাহার তসলিম বলেন আরও বলেন, আমার স্বামী অবসরে যাওয়ার পর থেকেই বাড়িভাড়ার টাকায় আমাদের সংসার, ওষুধ খরচ চলত। এরপর ওর বাবা মারা যাওয়ার পর তুরিন বাসা ভাড়ার টাকা জোর করে তুলে নেয়। অপরিচিত লোকদের নিয়ে রাত-বিরাতে ঘরে ঢোকে। দারোয়ান-ভাড়াটিয়ারা অভিযোগ করলে তার সঙ্গে প্রায়ই ঝগড়া লাগত। এ সব বিষয়ে নিষেধ করলে ডিজিএফআই, র‌্যাব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে আমাদের ভয় দেখাত। বলত ওরা সবাই তার বন্ধু। কোনোকিছু করলে ৫৭ ধারায় গ্রেফতার করার ভয় দেখাত।

তুরিন আফরোজের মা বলেন, আমি তো আইনের ধারা বুঝি না। তুরিন আরও বলত, পৃথিবীর যেখানেই থাকো ধরে নিয়ে আসব। আর তার গানম্যান দিয়ে ভয় দেখাত। আমি গ্রামের বাড়ি নীলফামারী যেতে পারি না। সে সেখানে দায়িত্ব নিয়ে গ্রামের বাড়ির জমিজমা ও বাড়ি কুক্ষিগত করেছে। প্রতিবাদ করলে বড় আপু (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ও ছোট আপুর (প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা) প্রসঙ্গ টানত।

সংবাদ সম্মেলনে তুরিনের ছোট ভাই শাহনেওয়াজ শিশির বলেন, ক্ষমতার দাপটে আমার বোন আমাকে এবং মাকে ভয়-ভীতি প্রদর্শন করছে। পাশাপাশি হয়রানি করে আসছে। এর একটিই কারণ। তা হলো আমাদের সম্পদ কুক্ষিগত করা। চক্ষুলজ্জায় এতদিন বিষয়টি আড়াল রেখেছিলাম।

এদিকে মা ও ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন প্রসঙ্গে ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, জমি নিয়ে মামলা আছে। তাই বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমার মা ও ভাই আমাকে নিয়ে যে সংবাদ সম্মেলন করেছে সে বিষয়েও কিছু বলার নেই।

ট্যাগ: আদালত
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা বাতিল করে তোপের মুখে ট্রাম্প
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী: বর্তমান সরকার ‘সুস্বাস্থ…
  • ১৮ এপ্রিল ২০২৬
লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখী উৎসব উদযাপন
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ: নয় কেন্দ্র পরিদর্শনে ১৮ যুগ্মসচিব-উ…
  • ১৮ এপ্রিল ২০২৬
ফ্যামিলি ও কৃষক কার্ডসহ ৬০ উল্লেখযোগ্য পদক্ষেপ প্রধানমন্ত্র…
  • ১৮ এপ্রিল ২০২৬
সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের
  • ১৮ এপ্রিল ২০২৬