কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

১৯ জুন ২০১৯, ০৭:২৮ PM

© সংগৃহীত

এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত শিক্ষার্থীর নাম তানজিম আকতার মনি । তিনি খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্রী। মনি নামের ওই শিক্ষার্থী তার সৎমায়ের সঙ্গে নগরীর পূর্ব বানিয়াখামারে বসবাস করতেন।

জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে পাঁচতলা ভাড়া বাসার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন মনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত তানজিম আকতার পূর্ব বানিয়াখামারের মালোকান্দার মোড়ের আনোয়ার হোসেনের মেয়ে। তার সৎমায়ের নাম নাসরিন জাহান মেরী।

তানজিমের সহপাঠীরা বলেন, রাতে মনি আহত হবার খবর পেয়ে আমারা হাসপাতালে ছুটে যাই। গিয়ে দেখি মনি মারা গেছে। রাত সাড়ে ১১টা পর্যন্ত আমরা সেখানে ছিলাম। আমরা লক্ষ্য করি তড়িঘড়ি করে হাসপাতাল থেকে মনির মরদেহ বাড়ি নিয়ে দাফনের চেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি আমরা সদর থানা পুলিশকে জানালে দাফন কার্যক্রম বন্ধ করে ময়নাতদন্তের নির্দেশ দেয় পুলিশ।

সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তানজিম আকতার মনি পাঁচতলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। এর বেশিকিছু তারা বলতে চাইছেন না। নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। বুধবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, আমরা একটি ক্লু পেয়েছি। কিন্তু ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগে কিছু বলা যাবে না।

ট্যাগ: মৃত্যু
জামায়াত জোট থেকে নারী এমপির মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন মা…
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকার বাইরে এসএসসির দুই কেন্দ্রে হঠাৎ হাজির শিক্ষামন্ত্রী, …
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বোর্ডে ২১৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে শপআপ, আবেদন শেষ ২৫ এপ্…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬