গোপন বৈঠকে ৩ শিবিরকর্মী আটক, ১৮ মোটরসাইকেল জব্দ

১৫ জুন ২০১৯, ০৪:২০ PM

© ফাইল ফটো

রাজশাহীর পবা উপজেলায় একটি আমবাগান থেকে গোপন বৈঠককালে শিবিরের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভল্লুকপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে ১৮টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- রাজশাহী মহানগরীর শ্যামপুর এলাকার কামরুল হাসান, মির্জাপুর মহল্লার দিলদার হোসেন ও কাটাখালির সুচারণ মহল্লার আবু তাহের।

মতিহার থানার ওসি শাহাদত হোসেন খান জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে গোপন বৈঠক করছে- এ ধরনের সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালায়। এসময় জামায়াত-শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে।

তাৎক্ষণিক পুলিশের অতিরিক্ত একটি দল সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় জামায়াত-শিবিরকর্মীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া জামায়াত-শিবিরকর্মীদের ১৮টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আগামী ১৮ জুন পবা উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে নাশকতা সৃষ্টির উদ্দেশেই জামায়াত-শিবিরকর্মীরা আমবাগানে বৈঠক করছিল। নাশকতা পরিকল্পনার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে: রাকসুর ভিপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সনদপত্র যাচাই, শিক্ষককে শুনানির জন্য ডাকল এনটিআরসিএ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‎প্রকৌশল ক্ষেত্রে বৈষম্য নিরসনে ডিপ্লোমা ডিগ্রিধারীদের বাধা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নানা নাটকীয়তার পর আসনটিতে ফিরছে ‘দাঁড়িপাল্লা’
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
একজন দলে ফেরালেও ৪ জনকে বহিষ্কার করল বিএনপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬