মা আমাকে ক্ষমা করে দিও: আত্নহত্যার আগে স্কুলছাত্রী

১২ জুন ২০১৯, ০৯:০৮ PM

© সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। । নিহত শিক্ষার্থীর নাম স্বর্ণা দাস (১৬)। সে কালীগঞ্জের পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা গ্রামের হরে কৃষ্ণ দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার স্বর্ণা স্কুল ছুটি শেষে নানা বাড়ি আসে। রাতের খাবার শেষে তার নিজ পড়ার ঘরে গিয়ে মাকে উদ্দেশ্য করে একটি চিরকুট লিখে নিজের গায়ে থাকা ওড়নায় ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। চিরকুটে লেখা রয়েছে- ‘মা আমাকে ক্ষমা করে দিও। অনেক কষ্ট করে আমাদেরকে লালন-পালন করেছ মা আমাকে ক্ষমা করে দিও!’

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বি…
  • ১১ এপ্রিল ২০২৬
close