স্বামীর বাড়িতে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

০৯ জুন ২০১৯, ০৮:৪৬ PM

© সংগৃহীত

শনিবার রাতে বরিশাল নগরীর ধোপাবাড়ি এলাকায় সদ্য বিবাহিত এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত কলেজ ছাত্রীর নাম সুস্মিতা সরকার (১৮)।

সে নগরীর নবগ্রাম রোড এলাকার বাসিন্দা স্বপন সরকারের মেয়ে এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ এইচএসসিতে অধ্যায়নরত ছিলো। এ ঘটনায় তার স্বামী মাইনুল ইসলাম শান্তকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ধোপাবাড়ির মোড় এলাকার বাসিন্দা ইসলাম ধর্মাবলম্বী আলতাফ হোসেন এর ছেলে মাইনুল ইসলাম শান্ত’র সাথে খ্রিষ্টান ধর্মাবলম্বী কলেজ ছাত্রী সুম্মিতা সরকারের প্রেমের সম্পর্ক ছিলো। তাদের এই সম্পর্ক দুই পরিবারের কেউ মেনে নেয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে।

তারা আরো জানান, পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে ধোপাবাড়ির মোড় এলাকায় স্বামীর বাড়িতে বসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সুস্মিতা। ওই সময় তার স্বামী শান্ত বাসায় ছিলো না। পরে মুমুর্ষ অবস্থায় সুস্মিতাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কোতয়ালী মডেল থানার এসআই সাইদুল হক জানান, সুস্মিতাকে তার স্বামী শান্তই হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে আমরা হাসপাতালে পৌছে সেখান থেকে তাকে আটক করি। শান্তর বক্তব্য অনুযায়ী সুস্মিতা আত্মহত্যা করেছে। তবে সুস্মিতার মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। তাই এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ: মৃত্যু
জামায়াত জোট থেকে নারী এমপির মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন মা…
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকার বাইরে এসএসসির দুই কেন্দ্রে হঠাৎ হাজির শিক্ষামন্ত্রী, …
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বোর্ডে ২১৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে শপআপ, আবেদন শেষ ২৫ এপ্…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬