ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল প্রধান শিক্ষকের

১৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ AM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:৫৬ AM
মোটরসাইকেল আরোহী প্রধান শিক্ষককে ট্রাক চাপা

মোটরসাইকেল আরোহী প্রধান শিক্ষককে ট্রাক চাপা © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা-বাটাজোড় সড়কের আজিজুল মেম্বারবাড়ী মোড় ওই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার এস আই গোবিন্দ।

নিহত শিক্ষকের নাম আবু বকর সিদ্দিক (৫৫)। তিনি উপজেলার কাচিনা ইউনিয়নের খানপাড়া এলাকার মৃত আলীম উদ্দিন খানের ছেলে। আবু বকর সিদ্দিক ৭৮ নম্বর পশ্চিম পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, তিনি নির্বাচনী প্রশিক্ষণ শেষে মোটরসাইকেলযোগে ভালুকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি মাছবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। 

এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ভালুকা মডেল থানার এসআই গোবিন্দ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬