রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

১২ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীতে আবারও রেল দুর্ঘটনায় ঝরে গেল একটি তাজা প্রাণ। কুড়িল এলাকায় রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় এক যুবক গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই যুবকের নাম কামরুজ্জামান টুটুল (৩০)। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়। 

জানা গেছে, টুটুল রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। এরপর তাকে উদ্ধার করে ঢামেকে নেন কয়েকজন। হাসপাতালে নেওয়ার দুই ঘণ্টা পর তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, নিহত যুবক ওই সময় রেললাইন পার হচ্ছিলেন। তখন ‍তিনি দুর্ঘটনার শিকার হন। তার গ্রামের বাড়ি শেরপুরে। তিনি ঢাকায় থাকতেন। তার ভাই খবর পেয়ে আসছেন। তার মরদেহ ময়নাতদন্ত শেষে বুঝিয়ে দেওয়া হবে।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬