সড়ক দুর্ঘটনায় ব্লাড ডোনার ক্লাবের স্বেচ্ছাসেবী নিহত

১৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ PM
দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় (ইনসেটে নিহত রানা সরদার)

দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় (ইনসেটে নিহত রানা সরদার) © টিডিসি

সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক মানবিক স্বেচ্ছাসেবীর। যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন হাজরাকাটি ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক রানা সরদার (৩৫), যার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে তালা উপজেলার তালা পেট্রোলপাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রানা সরদার হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে এবং হাজরাকাটি ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রানা সরদার উপজেলার জাতপুর দিক থেকে মোটরসাইকেলে করে তালার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ‘লিটন ট্রাভেলস’-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

মানবিক ও সমাজসেবামূলক কাজে সক্রিয় একজন তরুণের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বেচ্ছাসেবী সংগঠনের সহকর্মী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। নিহতের পরিবারে চলছে শোক ও আহাজারি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9