স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বীর হত্যার ঘটনায় মামলা

০৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ PM
স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বীর

স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বীর © সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বীরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৩-৪ জনকে আসামি করে তেজগাঁও থানায় এই মামলাটি দায়ের করেন। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি ক্যশৈন্যু মারমা জানান, মামলার এজাহারে সুনির্দিষ্ট কোনো নাম উল্লেখ না থাকলেও ৩ থেকে ৪ জন অজ্ঞাত দুর্বৃত্তের কথা বলা হয়েছে। পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিদের শনাক্ত করতে মাঠে নেমেছে। এদিকে নিহত মুছাব্বীরের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আজ সেখানেই মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এর আগে, বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম এভিনিউ সংলগ্ন স্টার কাবাবের পাশের গলিতে (তেজতুরী বাজার) দুর্বৃত্তরা মুছাব্বীরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামের আরও একজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় মাসুদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬