অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান, ৯ মামলায় ৬৮ হাজার টাকা জরিমানা

০১ জানুয়ারি ২০২৬, ০৮:২০ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০৮:২১ PM
অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান, ৯ টি মামলায় ৬৮ হাজার টাকা জরিমানা

অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান, ৯ টি মামলায় ৬৮ হাজার টাকা জরিমানা © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ) দুপুরে আবুতোরাব ও বড়তাকিয়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার বলেন, অভিযান চলাকালে সংশ্লিষ্ট আইনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রয়ের দায়ে মোট ৯টি মামলায় বিভিন্ন ব্যবসায়ীকে সর্বমোট ৬৮ হাজার টাকা (আটষট্টি হাজার) অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬