ইয়াবাসহ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বোন গ্রেফতার

২৭ মে ২০১৯, ০৯:৪৬ PM

এবার ইয়াবা সহ হাতেনাতে ধরা পড়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতির বোন। ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সোহেল রানার বড় বোন সহ আরও দুজনকে ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার পূর্ব ভাণ্ডারা শ্মশানপাড়া এলাকার এক বাড়ি থেকে তাদের আটক করা হয়। আজ সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার তিনজন হলেন-পূর্ব ভাণ্ডারা শ্মশানপাড়া এলাকার শাহ আলমের মেয়ে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার বড় বোন লাভলী আক্তার (৩০), সহদর গ্রামের তাহেরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩০) ও একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে জুয়েল রানা (৩২)।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে বলেন, লাভলী আমার বড় বোন। সে আমাদের পরিবারের অবাধ্য সন্তান।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ‘লাভলী আক্তার দীর্ঘদিন ধরে রাণীশংকৈল পৌর এলাকায় মাদক কেনাবেচা করে আসছেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। রোববার রাতে লাভলীর বাড়িতে ইয়াবা বিক্রির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ওই সময় ২১টি ইয়াবাসহ হাতেনাতে তিনজনকে ধরা হয়। ওসি আরও বলেন, এ ঘটনায় রাতেই তিনজনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এছাড়া লাভলীর বিরুদ্ধে আগেও মাদক আইনের একাধিক মামলা রয়েছে।

আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬