পুলিশ সদর দপ্তরে বড় রদবদল

২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ PM
পুলিশ

পুলিশ © সংগৃহীত ও সম্পাদিত

পুলিশ সদর দপ্তরে প্রশাসন বিভাগসহ উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে বড় রদবদল আনা হয়েছে। বর্তমান কর্মরত এবং সদ্য যোগদান করা কর্মকর্তারা এই নতুন পদায়ন পেয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) এক অফিস আদেশে এই বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, পুলিশ সদরদপ্তরের লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে সরিয়ে প্রশাসন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তাপতুন নাসরীনকে ডিআইজি হেডকোয়ার্টার্স হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যান্য কর্মকর্তাদের মধ্যে আশিক সাঈদকে ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট শাখার ডিআইজি করা হয়েছে। আর লজিস্টিকস বিভাগে নতুন দায়িত্ব পেয়েছেন সারোয়ার মুর্শেদ শামীম। এ ছাড়া আতিকুর রহমানকে ফিন্যান্স এবং মোস্তাফিজুর রহমানকে ডেভেলপমেন্ট শাখার ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬