ইয়াবা বিক্রির অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

২৫ মে ২০১৯, ০৯:২৬ PM

© সংগৃহীত

এবার ক্ষমতাশীন দলের ছাত্র সংগঠনের এক নেতাকে ইয়াবা বিক্রির অভিযোগে আটক করেছে পুলিশ। আটককৃত ছাত্রলীগ নেতার নাম পলাশ শিকদার। পলাশ খুলনা নগরের খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। শনিবার দুপুরে নগরের বাস্তুহারা কলোনি থেকে তাঁকে আটক করা হয়।

এর আগে ১৯ পিস ইয়াবাসহ পুলিশ জাহিদুল ইসলাম নামের একজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ করা হলে জাহিদুল জানায়, পলাশের কাছ থেকে তিনি ইয়াবা কিনেছেন। এ কারণে পরে পলাশকে আটক করে পুলিশ।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন বলেন, আমাদের কাছে তথ্য আসে বাস্তহারা কলোনিতে প্রকশ্যে ইয়াবা বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জাহিদুল ইসলামকে ১৯ পিস ইয়াবাসহ আটক করা হয়। জাহিদুল পলাশের কাছ থেকে ইয়াবা কিনেছেন বলে জানান। এ কারণে পলাশকেও আটক করা হয়েছে। ওসি আরো বলেন, জাহিদুল ও পলাশের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান বলেন, পলাশ শিকদার থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মহানগর ছাত্রলীগ থেকে জানানো হয়, ইয়াবাসহ আটকের ঘটনায় পলাশকে বহিষ্কার করা হয়েছে।

আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬