যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি আকুল গ্রেপ্তার

১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ PM
আকুল হোসেন

আকুল হোসেন © সংগৃহীত

যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি আকুল হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) মধ্য রাতে যশোরের রেলগেট এলাকায় তার নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আকুল হোসেন বেনাপোল মেয়র মার্কেটে মারামারি মামলার ১ নম্বর আসামি।

গ্রেপ্তার আকুল হোসেন বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী সময় থেকে পলাতক থাকার পর অস্ত্র মামলায় হাজিরা দিতে আকুল এলাকায় অবস্থান করছেন, এমন খবর পেয়ে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
 
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে আকুল হোসেন এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে যাচাই-বাছাই চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950