গাড়ি লক করে যুগ্মসচিবকে আটক— ৬ লাখ টাকা দাবি চালকের, অতঃপর...

১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ AM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ AM
গাড়িচালক আবদুল আওয়াল পাপ্পু

গাড়িচালক আবদুল আওয়াল পাপ্পু © সংগৃহীত

পরিকল্পনা কমিশনের যুগ্মসচিব মাসসুদা হোসেনকে সরকারি গাড়িতে আটকে রেখে ছয় লাখ টাকা দাবি করার অভিযোগে তার গাড়িচালক আবদুল আওয়াল পাপ্পুকে (৪০) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মনিরুল ইসলাম জানান, আবদুল আওয়াল পাপ্পু গত দুই মাস ধরে যুগ্মসচিব মাসসুদা হোসেনের সরকারি গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকাল সোয়া আটটার দিকে মাসসুদা হোসেন ধানমন্ডি থেকে পরিকল্পনা কমিশনের উদ্দেশে রওনা দেন। তবে চালক গাড়িটি সরাসরি পরিকল্পনা কমিশনে না নিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে ঘোরাতে থাকেন।

আরও পড়ুন: চবিতে দ্বন্দ্বে ব্যস্ত ছাত্রদল-শিবির, মাথাচাড়া দিচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ

এক পর্যায়ে মাসসুদা হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করতে চাইলে চালক জোরপূর্বক তার মোবাইল ফোন কেড়ে নেন এবং গাড়ির দরজা লক করে দেন। পরে দুপুর ১২টার দিকে গাড়িটি পরিকল্পনা কমিশনের সামনে নিয়ে আসা হয়। সেখানে গাড়ি থামিয়ে চালক তার মায়ের চিকিৎসার কথা উল্লেখ করে যুগ্মসচিবের কাছে ছয় লাখ টাকা দাবি করেন।

মাসসুদা হোসেন মামলার আবেদনে উল্লেখ করেন, পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলে তিনি অফিসে প্রবেশ করেন। এরপর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানালে তারা এসে গাড়িচালক আবদুল আওয়াল পাপ্পুকে আটক করে থানায় নিয়ে যান।

এজাহারে তিনি আরও উল্লেখ করেন, পরিবারের সদস্যদের পরামর্শ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তিনি এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করে এজাহার দায়ের করেছেন।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9