আলোচিত ৭ খুন মামলার আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম গ্রেপ্তার

১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ AM
নূর ছালাম

নূর ছালাম © সংগৃহীত

নারায়নগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি নূর ছালাম ওরফে বোবা ডাকাতকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাতে এ তথ্য জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।

মোহাম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে নূরবাগ এলাকা থেকে পলাতক আসামি নূর ছালামকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত দুইটি হত্যাকাণ্ডসহ মোট ৮টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, ২০২৪ সালের ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুলের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি নূর ছালাম। নিহত ছায়েদুলের বোন রেহেনা বেগম এ ঘটনায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার নূর ছালাম ওরফে বোবা ডাকাত আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই। এ ছাড়া তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা নিষিদ্ধ ছাত্রলীগের আহ্বায়ক শাহ জালাল বাদলের বাবা।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬