আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ

১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ AM
আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ

আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ © সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর থানার আওতাধীন আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরের প্রধান ফটকের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন: আজ সকাল থেকে টানা ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না ৩ জেলায়

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা পাসপোর্ট অফিসের ভেতরে প্রবেশ করে প্রধান ফটকে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ওসি মো. মনিরুল ইসলাম আরও বলেন, ঘটনার খবর প্রথমে কেউ থানা পুলিশকে জানায়নি। পরে বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলের বিষয়ে খোঁজ নেয়। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। যারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬