পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালালো আসামি

০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ AM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ AM
আহত পুলিশ সহকারী উপ-পরিদর্শক

আহত পুলিশ সহকারী উপ-পরিদর্শক © সংগৃহীত

বগুড়া শহরে মাদক মামলার আসামির ছুরিকাঘাতে আহত হয়েছেন বনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) বাবর আলী (৩৫)। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের রহমান নগর ক্যাডেট মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য জানিয়েছেন, মাদক মামলার আসামি রিয়াদ ও জিহাদকে আটক করতে গেলে আকস্মিকভাবে ওই আসামি ছুরি দিয়ে বাবর আলীর ওপর হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করেন।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬