মায়ের ‘শাসনে’ প্রাণ গেল শিশু সন্তানের

২৯ নভেম্বর ২০২৫, ০৮:২২ AM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০৮:২২ AM
নিহত শিশুর বাড়িতে শোকের মাতম, ইনসেটে লাশ

নিহত শিশুর বাড়িতে শোকের মাতম, ইনসেটে লাশ © টিডিসি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শাসন করতে গিয়ে মায়ের আঘাতে ১১ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আশিক, সে একই এলাকার সুমন আলীর ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে নিজ বাড়িতে ছেলে আশিককে শাসন করতে গিয়ে তার মা আলেয়া বেগম কিল-ঘুষি ও লাথি মারেন। এ সময় আশিক স্পর্শকাতর স্থানে আঘাত পেলে ঘটনাস্থলেই মারা যায়।

মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী বিষয়টি নিশ্চিত করে বলেন, শাসন করতে গেলে মায়ের আঘাতে শিশুর মৃত্যু হয়েছে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬