সুদের টাকার জন্য মারধরে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ, দাফন স্থগিত

২৮ নভেম্বর ২০২৫, ১২:১৩ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৫, ১২:১৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে সুদের টাকা পরিশোধ করতে না পারায় মারধরের শিকার হয়ে আব্দুর রহিম (৫৭) নামে এক বেকারির ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাদ জোহর তার জানাজা সম্পন্ন হলেও দাফন করা হয়নি। ন্যায়বিচারের দাবিতে মরদেহ রাখা হয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট লক্ষ্মীপুর জেনারেল হাসপাতালের মর্গে।

নিহত আব্দুর রহিম লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মতলবপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যার ছেলে। তিনি সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজারে মিথিলা বেকারির মালিক ছিলেন। পরিবারের জানায়, বিডিআর বিদ্রোহের সময় সরাইলে দায়িত্ব পালনরত অবস্থায় আব্দুর রহিম চাকরিচ্যুত হন এবং ৯ মাস কারাভোগ করেন। পরে আরেক সাবেক বিডিআর সদস্যকে সঙ্গে নিয়ে আমিশাপাড়া বাজারে বেকারি ব্যবসা শুরু করেন।

পরিবার আরও জানায়, চার দিন আগে বাজারের এক ব্যবসায়ীর সঙ্গে সুদের টাকা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর দুই দিন তিনি লক্ষ্মীপুরের বাড়িতে ছিলেন। বুধবার সকালে দোকানে যাওয়ার সময় ওই ব্যবসায়ী ২০–২৫ জন সহযোগী নিয়ে বাজারের মাঝখানে আব্দুর রহিমকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে বুধবার রাত ২টার দিকে তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি।

নিহতের স্ত্রী জোবেদা খাতুন বলেন, রাস্তার পাশে স্বামীর অচেতন দেহ পড়ে থাকতে দেখে এক বৃদ্ধ আমাকে ফোন দেন। হাসপাতালে প্রথমে বলা হলো হার্ট অ্যাটাক। পরে স্থানীয়দের কাছে জানতে পারি, বাজারের মাঝেই তাকে পিটিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয়। তাই জানাজা শেষে দাফন করিনি। বিচার না পাওয়া পর্যন্ত দাফন দেব না।

নিহতের আত্মীয় আনোয়ার হোসেন বলেন, রহিম খুব সাদাসিধে মানুষ ছিলেন। চাকরি হারিয়ে শূন্য থেকে ব্যবসা শুরু করেছিলেন। এভাবে তার মৃত্যু মেনে নেওয়া কঠিন। দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে; তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মারধরের একটি ভিডিও পাওয়া গেছে, তা যাচাই করা হচ্ছে।

১৮ বারের মতো পেছালো হাদি হত্যা মামলার তদন্ত, প্রতিবেদন ২০ আ…
  • ১৫ জুলাই ২০২৬
ছোট্ট মেয়ে লিসা প্রধানমন্ত্রীকে এসে বলল, ‘আব্বা বিএনপি করা…
  • ১৫ জুলাই ২০২৬
ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললেই অতিরিক্ত চার্জের …
  • ১৫ জুলাই ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত লোগো ও মনোগ্রাম প্রকাশ
  • ১৫ জুলাই ২০২৬
উত্তরায় সড়ক অবরোধের চেষ্টা এইচএসসি পরীক্ষার্থীদের
  • ১৫ জুলাই ২০২৬
নতুন আইনেও থামেনি ঝুঁকি, কিশোরদের ক্ষতিকর ভিডিও দেখাচ্ছে ইউ…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence