সিআইডির নামে ভুয়া নোটিশ প্রচার: জনগণকে সতর্ক থাকার অনুরোধ

২৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ PM
ভুয়া নোটিশ ও সিআইডির লোগো

ভুয়া নোটিশ ও সিআইডির লোগো © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নামে একটি ভুয়া নোটিশ বা সার্টিফিকেট ছড়িয়ে দেওয়া হচ্ছে। সাইবার অপরাধ, পর্নোগ্রাফি, বৈদেশিক মুদ্রা লেনদেনসহ বিভিন্ন অভিযোগ দেখিয়ে ওই নোটিশে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে।

আজ সোমবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন সংস্থাটি।

সিআইডি জানায়, প্রচারিত নোটিশটি সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বিভ্রান্তিকর। এ ধরনের নোটিশের মাধ্যমে জনগণকে প্রতারণার চেষ্টা করা হচ্ছে, যা নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। ভুয়া নোটিশটি কারা প্রস্তুত করেছে এবং কারা প্রচার করছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি তদন্তাধীন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সিআইডি।

ট্যাগ: সিআইডি
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬