বুদ্ধিজীবী কবরস্থান থেকে পেট্রোল বোমা-ককটেল উদ্ধার করল র‌্যাব

১৩ নভেম্বর ২০২৫, ১০:০৭ AM
ককটেল- পেট্রোল বোমা উদ্ধার

ককটেল- পেট্রোল বোমা উদ্ধার © সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টায় র‍্যাব-২ এর বিশেষ অভিযানে মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তা, রায়েরবাজার এলাকাসহ মোহাম্মদপুর এলাকায় নাশকতা করার জন্য এসব পেট্রোল বোমা ও ককটেল মজুত করা হয়।ণ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব বস্তু র‍্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিট দিয়ে ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬