জবির আস সুন্নাহ হলের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

১২ নভেম্বর ২০২৫, ১০:০৬ AM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ১০:২০ AM
 কেরানীগঞ্জে আস সুন্নাহ হলের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

কেরানীগঞ্জে আস সুন্নাহ হলের সামনে দুটি ককটেল বিস্ফোরণ © সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকার কন্টেইনার পোর্ট রোডে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আস সুন্নাহ হলের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, বিস্ফোরণের ফলে একটি ট্রাকের টায়ার পুড়ে গেছে কিন্তু কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা বা কী উদ্দেশ্যে এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। 

ঘটনার প্রত্যক্ষদর্শী জুহার আলমাস বলেন, আমি ঘুমিয়ে ছিলাম, হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি একটি টায়ারে আগুন জ্বলছে। আশপাশের মানুষ ছোটাছুটি করছে। পরে আস সুন্নাহ হল থেকে কয়েকজন পানি দিয়ে আগুন নেভায়।

আরও পড়ুন : ঢাবির ৫ স্থাপনায় নিষিদ্ধ ছাত্রলীগের তালা

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুধু ছাত্রদের জন্য আস সুন্নাহ হলটি আস সুন্নাহ ফাউন্ডেশন থেকে পরিচালনা করা হয়। কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার কন্টেইনার পোর্ট রোডে অবস্থিত এই হলে বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮০ জন শিক্ষার্থী অবস্থান করছেন। 

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9