ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

১০ নভেম্বর ২০২৫, ০৮:০০ PM
বাসে আগুন

বাসে আগুন © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন লেগেছে। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডিতে বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা ঘটনার সময় বাসটিতে যাত্রী ছিল কি না—তা এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাসটির পাশে দিয়ে সাত-আটজন তরুণ হেঁটে যাচ্ছিলেন। কিছুক্ষণ পরই বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত করতে পারেনি কেউ।

উল্লেখ্য, এর আগে আজ ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকাতেও দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উভয় বাসই ভিক্টর পরিবহনের ছিল।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9