ইঁদুর মারতে ধানক্ষেতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ হারাল দুই ছাত্র

১১ নভেম্বর ২০২৫, ১১:১৬ AM
বৈদ্যুতিক ফাঁদে দুই স্কুলছাত্রের মৃত্যু ঘিরে দুই পরিবারে শোকের মাতম

বৈদ্যুতিক ফাঁদে দুই স্কুলছাত্রের মৃত্যু ঘিরে দুই পরিবারে শোকের মাতম © টিডিসি

ভোলার চরফ্যাশন উপজেলায় ইঁদুর মারার জন্য বসানো বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— ওমরপুর ইউনিয়নের আলিগাঁও গ্রামের রিয়াজের ছেলে মো. জুবায়েদ (১৬) এবং একই ইউনিয়নের ফরিদ উদ্দিনের ছেলে মো. জিহান (১৫)।

সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ওমরপুর ইউনিয়নের মুখার বান্দা মেইন সড়কের পাশে তেলখালি ব্রিজ সংলগ্ন তৈয়ব মাষ্টারের বাড়ির সামনে কৃষক জাহাঙ্গীর আলমের ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক জাহাঙ্গীর আলম তার ধানক্ষেতে ইঁদুর দমন করতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। বিকেলে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে জুবায়েদ ও জিহান অসাবধানতাবশত ফাঁদে পা দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের বন্ধু সামির জানায়, জুবায়েদ আলিগাঁও আব্দুল গফুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং জিহান চরফ্যাশন টিভি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

আরও পড়ুন: ক্যান্টিন রাখতে চাইলে ২ লাখ বা এর আশেপাশে একটা অঙ্ক দিতে হবে

তার ভাষ্যমতে, আমরা প্রতিদিন বিকেলে জনতা বাজারের মহাজনবাড়ির আরিফ মাস্টারের কাছে প্রাইভেট পড়তে যাই। পড়া শেষে ফেরার সময়ই এই দুর্ঘটনায় ওরা দুইজন মারা যায়।

এ ঘটনায় নিহত দুই পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জিহানের মা রহিমা বেগম কান্নায় ভেঙে পড়ে। তিনি বলেন, আমার ছেলে আর ফিরবে না, আমি তাকে আর দেখতে পারব না। জুবায়েদের পরিবারও শোকে স্তব্ধ।

ঘটনার পর কৃষক জাহাঙ্গীর আলম আত্মগোপনে চলে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9