ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১০৬৯

০৫ নভেম্বর ২০২৫, ০৫:০৮ PM
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরা

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরা © সংগৃহীত

ডেঙ্গুতে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে; যা একদিনে চলতি বছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৬৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে, ডেঙ্গুতে এ নিয়ে মোট ৩০২ জনের মৃত্যু হলো। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৫ হাজার ৯৯২ জনে দাঁড়িয়েছে।

বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, ঢাকা বিভাগে ২০৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন, খুলনা বিভাগে ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী রয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০৭৭ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছে ৭০ হাজার ৫২৯ জন। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬