ঢাকায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

১৩ মে ২০১৯, ১২:১৪ PM

© ফাইল ফটো

রাজধানী ঢাকার উত্তরখানের একটি বাড়ি থেকে একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বাড়িটি থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ তিনটি উদ্ধার করে।

নিহতরা হলেন- জাহানারা খাতুন (৪৮), তার ছেলে মহিক হোসেন রচি (২৭) ও মেয়ে তাসফিয়া সুলতানা মীম (২০)। এরমধ্যে মহিকের মরদেহ মেঝেতে এবং বাকি দুজনের মরদেহ বিছানায় পড়ে ছিল।

বাড়িটি থেকে রক্তের দাগ সম্বলিত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ২০০৬ সালে জাহানারা খাতুনের স্বামী মারা যান বলে জানা গেছে।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। বাড়িটির ভেতর থেকে দরজা আটকানো ছিল। পরে দরজা ভেঙে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয় বলে তিনি জানান।

এলএমএএফ কোর্স চালুর পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে ড্যাব— ‘পল্ল…
  • ১১ এপ্রিল ২০২৬
তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
close