অস্ত্র ও গুলি উদ্ধারে পুরস্কার ঘোষণা পুলিশের, কোন অস্ত্রে কত লাখ?

০৫ নভেম্বর ২০২৫, ০১:৩৬ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৫, ০১:৩৭ PM
অস্ত্র ও গুলি উদ্ধারে পুরস্কার ঘোষণা পুলিশের

অস্ত্র ও গুলি উদ্ধারে পুরস্কার ঘোষণা পুলিশের © সংগৃহীত

আন্দোলনে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ। আজ বুধবার (৫ নভেম্বর) পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান। 
‎
বার্তায় তিনি বলেন, অস্ত্র উদ্ধারে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের হার হিসেবে-পিস্তল ও শটগান ৫০ হাজার টাকা, চায়না রাইফেল ১ লাখ টাকা, এসএমজি ১ লাখ ৫০ হাজার টাকা, এলএমজি ৫ লাখ টাকা ও প্রতি রাউন্ড গুলি ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাকে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬