ইয়াবাসহ দুদক কর্মচারী আটক

১১ মে ২০১৯, ০৮:১৫ PM
হাসিবুল ইসলাম সুমন

হাসিবুল ইসলাম সুমন © সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলায় ইয়াবাসহ হাসিবুল ইসলাম সুমন নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেফতারের পর হাসিবুল নিজেকে দুদকের কর্মচারী পরিচয় দিয়েছেন।

শুক্রবার রাতে শহরের গলাচিপা কলেজ রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে শনিবার দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

দুদক কর্মচারী হাসিবুল ইসলাম সুমন ওই এলাকার হাবিবুল্লার ছেলে। তিনি দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে কর্মরত বলে জানিয়েছেন। হাসিবুলের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

এদিকে হাসিবুলের পরিবার বলছে তাকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে। হাসিবুল এটা করতে পারে না।

তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি মো. কামরুল ইসলাম বলেন, ইয়াবাসহ গ্রেফতারের পর হাসিবুল ইসলাম সুমন নিজেকে দুদকের কর্মচারী পরিচয় দিয়েছেন। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি।

আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬