চলতি মাসের প্রথম ৮ দিনে ৪১ শিশু ধর্ষণের শিকার!

০৯ মে ২০১৯, ১০:৪১ PM

© প্রতীকী ছবি

চলতি মাসের প্রথম আট দিনে সারা দেশে ৪১ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া তিন শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। আজ বৃহস্পতিবার মানুষের জন্য ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, চলতি মাসের ১ থেকে ৮ তারিখ পর্যন্ত ৩৭টি মেয়ে শিশু এবং চারটি ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের চেষ্টা চালানো হয়েছিল তিন জনের ওপর।

এছাড়া ধর্ষণের শিকার হয়ে মারা গেছে তিনটি মেয়ে শিশু। আহত হয়েছে ৪১ শিশু। ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এ চিত্র বেরিয়ে এসেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কিশোরগঞ্জের কটিয়াদী থেকে বাজিতপুরের পিরিজপুর বাসস্ট্যান্ড যাওয়ার পথে যাত্রীবাহী বাসে শাহিনুর আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায়  শোক ও উৎকণ্ঠা প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন।

স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬