ফেসবুক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী

৩০ অক্টোবর ২০২৫, ০৮:০৪ AM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

ফেসবুক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক নবম শ্রেণির স্কুলছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার একটি গ্রামের ১৪ বছর বয়সী ওই ছাত্রীর সঙ্গে প্রায় ৫/৬ মাস আগে একই জেলার দুর্গাপুর উপজেলার মাধুপাড়া গ্রামের রিংকু রংদীর (২১) সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।

গ্রেপ্তারকৃত রিংকু রংদী উপজেলার সুপারসন চাম্বুগংয়ের ছেলে এবং তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বী। অন্যদিকে, ভুক্তভোগী কিশোরী ইসলাম ধর্মাবলম্বী।

​মামলার সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সকালে ছাত্রীটি দুর্গাপুরে রিংকুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। রিংকু তাকে নিয়ে সারাদিন বিভিন্ন স্থানে ঘুরাফেরা করে। এদিন সন্ধ্যায় রিংকু তাকে নিজ বাড়িতে থাকার প্রস্তাব দিলে ছাত্রীটি রাজি হয়। রিংকু প্রথমে তাকে তার রুমে থাকতে দিয়ে অন্য রুমে ঘুমাতে যায়। তবে রাত আনুমানিক ১১টার দিকে কৌশলে রিংকু ওই কক্ষে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে স্কুলছাত্রীটিকে ধর্ষণ করে।

পরে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করেন এবং তার পরিবারকে বিষয়টি জানান। পরদিন সকালে ছাত্রীর মা দুর্গাপুর গিয়ে ওই ছাত্রীকে নিয়ে আসেন। 

​এই ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ২৮ অক্টোবর রাতে দুর্গাপুর থানায় রিংকু রংদীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে​ দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রিংকু রংদীকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (২৯ অক্টোবর)বিকেলের দিকে তাকে আদালতে পাঠানো হয়। একই সঙ্গে, ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার (মেডিকেল) জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের সঙ্গে হেরে ব্রোঞ্জ জেতাও হলো না বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬, আবেদন এসএসসি থেকে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে জাবিয়ানদের মিলনমেলা, স্মৃতিচারণে মুখর সাবেক শিক্ষার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোন কিনে না দেওয়ায় থানায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ জবি ভিসির, ৩০ জানুয়ারিই দ্বিতীয় স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬