জোরপূর্বক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ

১৯ আগস্ট ২০২৫, ১২:৩২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৯:০৯ AM
ধানী ওরফে দানেশ

ধানী ওরফে দানেশ © সংগৃহীত

নওগাঁর মান্দায় সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ভাইরালের ঘটনার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আটককৃত ব্যক্তি মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ধানী ওরফে দানেশ (৫০)।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলায় পূর্বরাত ১টার দিকে মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা যায়, ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে পড়াশোনা করে। গত ১৩ জুলাই দুপুর ১টার দিকে মহাদেবপুর উপজেলার বিনোদপুর প্রাইমারী স্কুলের নির্মাণাধীন ওয়াশরুমের পাশ দিয়ে জনৈক মো. দেলোয়ার হোসেনের দোকানে জিনিস কিনতে যাচ্ছিল। এ সময় নির্মাণাধীন ওয়াশরুমের পাশে পৌঁছামাত্র পূর্ব থেকেই ওৎ পেতে থাকা রিফাত হোসেন ভিকটিমকে মুখ চেপে ধরে জোরপূর্বক ওয়াশরুমের মধ্যে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ধানী ওরফে দানেস পাহারা দেয় এবং উক্ত ঘটনা যেন কাউকে না বলে সেজন্য ভিকটিমকে বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে সেই ঘটনার ভিডিও করে। পরবর্তীতে তা বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।

আটকের পর আটককৃতকে মহাদেবপুর থানায় জিডি মূলে হস্তান্তর করলে থানা পুলিশ বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির…
  • ২২ নভেম্বর ২০২৬
স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি
  • ২২ নভেম্বর ২০২৬
২৮০টিরও বেশি দলের অংশগ্রহণে আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যা…
  • ২২ নভেম্বর ২০২৬