বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে শিশু‌কে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ জেল হাজতে

১১ আগস্ট ২০২৫, ০৯:০৬ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ০৫:২৫ PM
অভিযুক্ত ছক্কু মিয়া

অভিযুক্ত ছক্কু মিয়া © টিডিসি

‎কুড়িগ্রামের উলিপুরে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে জেলহাজ‌তে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম ছক্কু মিয়া (৫০)। তিনি হাতিয়া ইউনিয়নের অনন্তপুর কলাতিপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতি‌বে‌শি ছক্কু মিয়া তাকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নি‌য়ে যায়। এ সময় শিশুটির চিৎকাররে স্থানীয়রা গি‌য়ে তাকে উদ্ধার করেন। পরে জাতীয় জরু‌রি সেবা নম্বর- ৯৯৯ নম্বরে ফোন দেয় স্থানীয়রা। খবর পেয়ে রাত আটটার দি‌কে ঘটনাস্থল থে‌কে অ‌ভিযুক্ত ছক্কু মিয়া‌কে গ্রেফতার ক‌রে পুলিশ। রাতেই শিশুটির মা বাদী হয়ে উলিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, রোববার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠা‌নো হয়েছে।

আজকের এই দিনে একযোগে যেভাবে বিশ্ববিদ্যালয় চারটির জন্ম হয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ডেইলি শপিং বিভাগে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ্টেম্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নার্সিং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে আইইউবিএটি ও ইউনিকো…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্নার’ উদ্বোধন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬