রাজধানীতে ৯ বছরের পথশিশুকে ধর্ষণ, চিহ্নিত হয়নি ধর্ষক

১৫ জুলাই ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৮:৩২ AM
শিশু ধর্ষণ

শিশু ধর্ষণ © প্রতীকী ছবি

রাজধানীর মহাখালী এলাকায় আট বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। গতকাল সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি রাখা রয়েছে।

ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা জানিয়েছেন, মঙ্গলবার (১৫ জুলাই) সকালে শিশুটির ফরেনসিক সম্পন্ন করা হয়েছে। এ ছাড়াও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ওই শিশুকে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে সব রিপোর্ট হাতে পেয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে।

৯ বছরের শিশুটি পুলিশকে জানিয়েছে, তাকে রাত আনুমানিক ৮টার দিকে এক ব্যক্তি ডেকে নিয়ে মহাখালি এলাকার একটি হাসপাতালে পেছনে ধর্ষণ করা হয়। অভিযুক্ত ব্যক্তিকে সে আগে থেকে চেনে না বলে পুলিশকে জানিয়েছে। তবে দেখতে পারলে তাকে চিনতে পারবে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই শিশু ফুটপাতেই থাকত। তার পরিবারের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। পরিবারের লোকজন কেউ আছে কিনা তা খোঁজা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের নতুন ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বনানী থানার একজন এসআই হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

পাবনায় ২৪০০ লিটার জব্দ তেল খোলাবাজারে বিক্রি, ২ জনকে জরিমানা
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে রাখতে হবে মাদ্…
  • ৩০ মার্চ ২০২৬
ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
  • ৩০ মার্চ ২০২৬
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু, এলাকায় …
  • ৩০ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ জামায়াতের এমপি, সমালোচনায় স…
  • ৩০ মার্চ ২০২৬
হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন জুনে, লক্ষ্য ২ কোটি শিশু
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence