স্কুলছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে খাগড়াছড়িতে লাঠি ও ঝাড়ুমিছিল

২৭ জুলাই ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৮:২৮ PM
স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে লাঠি ও ঝাড়ুমিছিল

স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে লাঠি ও ঝাড়ুমিছিল © সংগৃহীত ছবি

খাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রবিবার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে। বাবুছড়া কলেজসংলগ্ন এলাকা থেকে লাঠি ও ঝাড়ুমিছিল শুরু হয়। মিছিলটি নোয়াপাড়া চৌমুহনী মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের দীঘিনালা উপজেলা সভাপতি মিতালী চাকমার সভাপতিত্বে ও হিল উইমেন্স ফেডারেশনের দীঘিনালা উপজেলা শাখার সহসভাপতি মিনু চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের সদস্য প্রতিভা চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের দীঘিনালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেনাকি চাকমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের সঙ্গে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু কোনো সরকার বা প্রশাসন এসব ঘটনার সঠিক তদন্ত ও বিচার এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করেনি। ধর্ষকদের যথাযথ বিচার না হওয়ার কারণে এমন ঘটনা বারবার ঘটছে।

মেনাকি চাকমা বলেন, ‘আমাদের পাহাড়ি নারীদের প্রতিনিয়ত নিপীড়ন-নির্যাতন, ধর্ষণের শিকার হতে হচ্ছে। আমাদের স্বাধীনভাবে চলাফেরা থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা এমন নিপীড়ক দেশ চাই না। আমরা প্রকৃত স্বাধীন দেশ চাই, যেখানে আমরা নিরাপদে চলাফেরা করতে পারব।’

মিতালী চাকমা বলেন, ‘স্কুলছাত্রী ধর্ষকদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হলেও বাকি দুজনকে এখনো গ্রেপ্তার করা হয়নি। আমরা দ্রুত সব আসামি গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবি জানাই।’

 

বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬