স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাচা কারাগারে

১৪ জুন ২০২৫, ০৮:৩৬ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
গাইবান্ধা জেলা কারাগার

গাইবান্ধা জেলা কারাগার © ফাইল ফটো

গাইবান্ধার সুন্দরগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কাচু মিয়া নামের একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন পুলিশ। শুক্রবার (১৩ জুন) রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর মাস্টারপাড়া গ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে। অভিযুক্ত কাচু মিয়া ওই গ্রামের মৃত আব্দুল জোব্বার শেখের ছেলে এবং ভুক্তভোগী স্কুল ছাত্রীর প্রতিবেশী ও আত্মীয় সম্পর্কে চাচা। 

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভুক্তভোগী স্কুলছাত্রী ও তার ভাইকে বাড়িতে রেখে মা কাজের উদ্দেশ্যে বাইরে যান। দুপুরের পর ভাই খেলাধুলার জন্য বাড়ির বাইরে যায়। এ সুযোগে বিকেল ৪টার দিকে প্রতিবেশী ও আত্মীয় সম্পর্কে চাচা কাচু মিয়া ঘরে প্রবেশ করে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক কোলে তুলে বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত গোয়ালঘরে নিয়ে যায়। সেখানে মুখ চেপে ধরে তার পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় শিশুটি নিজেকে ছাড়িয়ে নিয়ে পাশে থাকা একটি প্লাস্টিকের বালতি দিয়ে আঘাত করে এবং চিৎকার শুরু করলে আশপাশের কয়েকজন নারী এগিয়ে এলে কাচু মিয়া পালিয়ে যায়।

পরে ভুক্তভোগীর মা বাড়ি ফিরে ঘটনাটি জানতে পেরে পরিবারের সদস্যদের পরামর্শে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ মামলায় শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাচু মিয়াকে গ্রেপ্তার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ‘স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাচু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9