স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪ জুন ২০২৫, ১২:৩৬ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০১:০১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় নাসিমা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) রাতে উপজেলার পশ্চিম মধুখালী গ্রামে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মা নাজমা বেগম পারিবারিক বিষয় নিয়ে মেয়েকে কিছুটা বকাঝকা করেন। পরে সন্ধ্যার দিকে ছোট ছেলে ইয়াসিনকে নিয়ে পাশের বাড়িতে যান তিনি। প্রায় এক ঘণ্টা পর বাড়ি ফিরে নাসিমার ঘরের দরজা বন্ধ দেখে নাজমা বেগমের সন্দেহ হয়। তিনি জানালার ফাঁক দিয়ে দেখেন, নাসিমা বারান্দার আড়ার সঙ্গে ঝুলে আছে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন। 
পরে রাত ১০টার দিকে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যান।  

এ বিষয়ে কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে।’

ষষ্ঠ শ্রেণির বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, পরিবর্তনের উদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একটি ট্রেন, ওঠা যাবে কয়ে…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যান্সার উপাদান
  • ২৩ অক্টোবর ২০২৬
অটোরিকশায় মাইকিং করে হাসিনার দেশে ফেরার ঘোষণা
  • ২৩ অক্টোবর ২০২৬
মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে
  • ২৩ অক্টোবর ২০২৬
৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬