শিশু সন্তানকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

০৫ আগস্ট ২০২৫, ০৮:৪০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ০৮:১৯ AM
গ্রেপ্তার হুমায়ুন মিয়া

গ্রেপ্তার হুমায়ুন মিয়া © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিজের কন্যাকে (১২ বছর) ধর্ষণের অভিযোগে বাবা হুমায়ুন মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

বিজয়নগর থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি হুমায়ুন মিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান। শিশুটি তার মাকে জানায় যে এক মাস ধরে তার বাবা তাকে ধর্ষণ করে আসছিলেন। সর্বশেষ গত রবিবার রাতেও একই ঘটনা ঘটে। এরপর মা থানায় এসে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না। গ্রেপ্তার হুমায়ুন মিয়াকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬