ধর্ষণের ভিডিও প্রকাশের হুমকি, চাঁদাবাজিতে জড়িত ৩ ছাত্রদল নেতা বহিষ্কার

২৫ মে ২০২৫, ০৯:২৭ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৩:১৬ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © সংগৃহীত

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৩ নেতাকে বহিস্কার করা হয়েছে। অভিযুক্তরা হলেন বরিশাল জেলা শাখার সহ সভাপতি মোঃ সবুজ আকন, চুয়াডাঙ্গা জেলা শাখার সহ সভাপতি তৌহিদুজ্জামান তৌহিদ এবং যশোর জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফা। আজ রবিবার (২৫ মে) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা শাখার সহ সভাপতি মোঃ সবুজ আকন, চুয়াডাঙ্গা জেলা শাখার সহ সভাপতি তৌহিদুজ্জামান তৌহিদ এবং যশোর জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

আরও পড়ুন: ডিবি পরিচয়ে চাঁদাবাজি— আটক ব্যক্তি শিবির নেতা নয়, ছাত্রদল নেতা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এর আগে, শনিবার (২৪ মে) দুপুরে ভুক্তভোগী কুমিল্লার এক তরুণী যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে ধর্ষণ, অর্থ আত্মসাৎ ও ভিডিও ফাঁসের হুমকির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন।

আরও পড়ুন: ধর্ষণের ভিডিও প্রকাশের হুমকির অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

মামলায় সূত্রে জানা গেছে , ২০২২ সালের ডিসেম্বর মাসে ফেসবুকের নিজস্ব আইডি থেকে ওই তরুণীকে বন্ধুত্বের অনুরোধ পাঠান রাফা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এক পর্যায়ে রাফা ওই তরুণীর মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর সংগ্রহ করে নিয়মিত যোগাযোগ করতে থাকেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

তারও আগে গত ২৩ ডিসেম্বর বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় জুয়ার আসর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও আরেক ছাত্রদল নেতা জনতার হাতে ধরা পড়েন। পরে তাদের মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

ট্যাগ: ছাত্রদল
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9