ডিবি পরিচয়ে চাঁদাবাজি— আটক ব্যক্তি শিবির নেতা নয়, ছাত্রদল নেতা

০৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM

© সংগৃহীত

সম্প্রতি ‘ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রশিবির নেতা আটক’ শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে ওই ব্যক্তি ছাত্রশিবির নয়, ছাত্রদলের নেতা। এ তথ্য জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার তাদের প্রতিবেদনে বলেছে, চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতা নন বরং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ২৩ ডিসেম্বর (২০২৪) ‘ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লেন এসআই ও ছাত্রদল নেতা’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় জুয়ার আসর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও আরেক ছাত্রদল নেতা জনতার হাতে ধরা পড়েন। পরে তাদের মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, মূলধারার একাধিক গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত সংবাদে আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। আটক ব্যক্তিরা হলেন- বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি রাসেল আকন এবং বরিশালের কাজিরহাট থানার এসআই রেদোয়ান। অর্থাৎ, ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তিরা বাংলাদেশ ছাত্রশিবিরের কোনো নেতা নন।

সুতরাং, ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতার আটকের বিষয়টিকে বরিশাল মহানগর ছাত্রশিবির নেতা আটক দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ  মিথ্যা।

রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী বরখাস্ত
  • ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্…
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950