প্রতিপক্ষ প্রার্থীর সরে দাঁড়ানোর ভুয়া খবর ছড়িয়ে পোস্ট নুরুল হক নুরের

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫০ AM
 ভুয়া খবর ছড়িয়ে পোস্ট নুরুল হক নুরের

ভুয়া খবর ছড়িয়ে পোস্ট নুরুল হক নুরের © সংগৃহীত

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর) তার ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে দাবি করা হয়, তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা হাসান মামুন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এ বিষয়ে জানতে হাসান মামুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পরে তার নির্বাচনী প্রচারণার ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করা হলে পেজের অ্যাডমিন নিয়াজ মাহমুদ জানান, এ দাবি সঠিক নয়। হাসান মামুন নির্বাচন থেকে সরে দাঁড়াননি।

এদিকে ফটোকার্ডটি শেয়ার করার কিছু সময় পর নুরুল হক নুর সেটি মুছে দেন।

হাসান মামুনের ব্যক্তিগত ফেসবুক পেজে বুধবার দিবাগত রাত ১২টার পরও ভোট চেয়ে পোস্ট দেখা গেছে। সেখানে প্রার্থিতা প্রত্যাহারের কোনো তথ্য উল্লেখ নেই। [সূত্র: দ্য ডিসেন্ট]

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চার পদে নতুন মুখ
  • ১৯ অক্টোবর ২০২৬
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজি…
  • ১৯ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে ইশরাকের দেওয়া স্ট্যাটাসে ‘চ্যাটজিপিটির নির্দেশ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির মোকাবিলায় দিল্লিতে ‘লাল হিট জনতা পার্টি’…
  • ১৯ অক্টোবর ২০২৬
সকালে ব্রাশ করার আগে পানি পান, নাকি চা-নাস্তা কোনটা স্বাস্থ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, সমালোচনা
  • ১৯ অক্টোবর ২০২৬