ঢাকা-৭ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন দিয়ে ইশহাক সরকারের সরে দাঁড়ানোর গুজব

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৭ AM
ইশহাক সরকার

ইশহাক সরকার © সংগৃহীত

ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুজব রটেছে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকারকে নিয়ে। সরে দাঁড়ানোর বিষয়টি মিথ্যা বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। সামাজিক মাধ্যমে এ তথ্য ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে জানান ইশহাক সরকার।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় বলেন, ‘এটি একটি মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য এর আগেও এরকম মিথ্যা তথ্য তথ্য ছড়ানো হয়েছিল। ভোটারদের অনুরোধ করবো ভোট কেন্দ্রে আসুন আমার মার্কা ফুটবল পরাজয়ের আশঙ্কায় এ ধরনের বিভ্রান্তি মূলক তথ্য ছড়ানো হচ্ছে।

ইসাহাক সরকার বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে দাড়া্ইনি। ফেসবুকে যারা এই মিথ্যা তথ্য ছড়িয়েছে তারা মূলত ভয় পেয়েছে আমার সততাকে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে আমার ভক্তদের বিভ্রান্ত করতে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে একটি দলের লোকজন। আমি নির্বাচন করছি।’

মোহাম্মদ ইসহাক সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক। তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন।

পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূণ্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির লিখিত পরীক্ষায় পাস নম্বরও কমছে, ভাইভায় বাড়ছে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9