ঢাবি ভিসি বাসভবনের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ

১৪ মে ২০২৫, ০২:২৭ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২৯ PM
বিক্ষোভ

বিক্ষোভ © টিডিসি ফটো

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চ এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহরিয়ার আলম সাম্য নামে ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, এ খবরে রাত ২টার দিকে ঢাবি ভিসির বাসভবনের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা গেছে। এসময় তারা নিহত ছাত্রদল নেতা হত্যার বিচার চেয়ে নানা স্লোগান দেন।

বিক্ষোভে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক রাছির উদ্দিন নাছিরসহ কেন্দ্রীয় ও ঢাবির শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬